STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational

5  

Sayandipa সায়নদীপা

Inspirational

মেয়েটা

মেয়েটা

1 min
1.9K

মেয়েটা ব্যাঙ্গালোরের এক ফ্ল্যাটে একলা থাকে। সে পেশায় ইঞ্জিনিয়ার। কাজ থেকে ফিরতে রোজ রাত প্রায় সাড়ে এগারোটা হয়ে যায়। রবি এই হাউসিংয়ের ওয়াচম্যান। গেটে পাহারা দেওয়ার সময় মেয়েটাকে সে দেখে রোজ রাতে। অমন ছিপছিপে শরীরে শর্ট স্কার্ট আর শার্ট দেখে কামনায় তার শরীর শক্ত হয়ে যায়। ইচ্ছে করে এক্ষুণি গিয়ে জাপটে ধরে মেয়েটাকে, পিষে ফেলে ওর শরীর। রবি মনে মনে ভাবে একদিন মেয়েটাকে ভোগ করতেই হবে। রবির তাগদের সঙ্গে পাল্লা দেয়ার ক্ষমতা কোনো মেয়ের নেই, রবি এ ব্যাপারে নিশ্চিত। 


দেখতে দেখতে একদিন সুযোগ এসে গেল। সিসিটিভিটা কদিন ধরেই খারাপ। পাঁচতলার বৃদ্ধা মাসিমা ডেকেছেন এই অজুহাতে রাতের বেলায় মেয়েটার সঙ্গে লিফটে উঠল রবি। মেয়েটা সন্দেহ করল না, ভাবল ভদ্রমহিলা হয়ত কোনো বিপদে পড়েছেন। লিফটটা এক তলা উঠতে না উঠতেই রবি ঝাঁপিয়ে পড়ল মেয়েটার ওপর, তার আগে ভুলভাল বোতাম টিপে দিল কয়েকটা। 


লিফটা এসে অবশেষে থামল পাঁচতলায়। আহত রবি তখন লিফটে পড়ে রয়েছে। চোয়াল ফেটে রক্ত ঝরছে, পেটের কাছে প্রচন্ড ব্যাথা। মেয়েটা লিফট থেকে বেরিয়ে লোকজনকে ডাকল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এক। তারা এসে গ্রেপ্তার করল রবিকে। রবি বুঝল মেয়েটা মেয়ে ছিল বটে কিন্তু মেয়েটা দুর্বল ছিল না। মেয়ে মাত্রেই দুর্বল হয় না। 


#inspiringwoman 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational