STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational

5  

Sayandipa সায়নদীপা

Inspirational

মেয়েমানুষের বুদ্ধি

মেয়েমানুষের বুদ্ধি

1 min
1.4K

সংসার বা ব্যবসার কোনো ব্যাপারে পরমা কিছু বললেই রবিন তাকে উপহাস করে বলতেন, "মেয়েমানুষের বুদ্ধি!"

রবিনের মতে মেয়েদের নিজস্ব কোনো বুদ্ধি নেই, তারা শুধু অন্যের বুদ্ধি মত কাজ ঠিকঠাক করে করতে পারে।


হঠাৎ মারাত্মক এক্সিডেন্টে শয্যাশায়ী হয়ে গেলেন রবিন। পরমা ডাক্তারের কথা মত যথাসাধ্য সেবা করলেও রবিনের সেরে উঠতে পাঁচমাস লেগে গেল। রবিন ভাবলেন তার ব্যবসা পুরো শেষ। কিন্তু সুস্থ হয়ে কারখানায় ঢুকেই পরিবর্তনটা টের পেলন তিনি। কর্মচারীদের মধ্যে একটা অন্যরকম উদ্যম লক্ষ্য করলেন। ম্যানেজার বাসু জানাল এই পাঁচমাস দক্ষ হাতে পরমা ব্যবসা সামলেছে, নতুন টেন্ডারও পেয়েছে তারা। পরমার ব্যবহার আর তার কথায় নতুন করে উদ্বুদ্ধ হয়েছে কর্মচারীরাও। পরমার বুদ্ধিকে চিরকাল উপহাস করার জন্য মনে মনে আজ লজ্জা পেলেন রবিন।

#WomanLead


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational