STORYMIRROR

মোহনা সেন 💞মিউ 💞

Romance Fantasy Others

3  

মোহনা সেন 💞মিউ 💞

Romance Fantasy Others

এই রাত তোমার আমার 🥀❤

এই রাত তোমার আমার 🥀❤

3 mins
274

-"ওই মোহনা আকাশের দিকে তাকিয়ে অমন করে গম্ভীরভাবে কি ভাবছিস বলতো ; এসে থেকে দেখছি চুপ করেই আছিস!" নীল মোহনার দিকে ভ্রু কুচকে তাকালো, যখন থেকে মোহনাকে নিয়ে নীল গঙ্গার পাড়ে ঘুরতে এসেছে, তখন থেকেই মোহনা চুপ করে আকাশ পানে চেয়ে রয়েছে।"

-"না কিছু না ! তবে জানিস নীল, এরকম একটা রাত আমি কেবল স্বপ্নেই দেখেছিলাম, যেখানে থাকবো শুধু তু্ই আর আমি।" কথাটা বলেই মোহনা মৃদু হাসলো।

-"হুমমম! এখনো সত্যিই আমি বিশ্বাস করে উঠতে পারছি না যে অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেছে, কেমন মনে হচ্ছে যেন কোনো ম্যাজিক...!" নীলের কথার মাঝেই মোহনা বলে উঠল "হুহ! কোনো ম্যাজিক ট্যাজিক কিচ্ছু নয়, এখন আমিই তোর বউ বুঝলি। সব সত্যি এই যে তোর ঘাড়ে চেপেছি এখন জীবনের শেষ দিন অবধি নামবো না বাপু।"

-"হাঃ! হাঃ! এমন করে কথাটা বললি মোহনা যেন তু্ই পেত্নী হাঃ! হাঃ! হাঃ!" কথাটা বলেই নীল হাসতে শুরু করে দিল জোড়ে জোড়ে।

নীলের কথা শুনেই মোহনা চোখ পাকিয়ে তাকালো "সবসময় ইয়ার্কি তাই না? আমি যদি পেত্নী হই তাহলে তু্ই পেত্নীর বর ব্রহ্মদৈত্য।"

-"সে তু্ই যাই বলিস। কেমন লাস্ট সময়ে ছক্কাটা মারলাম বল। একদম হিরোর মতো এন্ট্রিটা ছিল কিন্তু।" নীল ভাব নিয়ে কথাটা বলে ফেলল।

-"নাহলে তো বাবা আমায় জোর করে অন্যকারোর সাথে গাঁটছড়া বেঁধে দিতো। ভাগ্যিস তু্ই এলি ...!" মোহনা ভীত দৃষ্টিতে নীলের দিকে তাকালো।

-"আরে বাবা তোকে কি আমি এতো সহজে অন্য কারোর হতে দিতে পারতাম রে। ভালোবেসেছি যখন, তখন সারাজীবন থেকেই যাবো তোর সাথে।" নীল মোহনার গালটা আলতো করে টিপে দিল।

-"এক এক সময় ভাবি জানিস তো। জীবনে খুব unexpected সময় ভেবে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা সারাজীবনের জন্য বদলে দেয় সবকিছু।" মোহনা কথাটা এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল।

-"এই তু্ই আবার ঐ সব পুরোনো কথা নিয়ে পড়লি, যেখানে আজ আমাদের হানিমুন। কোথায় মিষ্টি মিষ্টি রোমান্টিক কথা বলবি, তা নয় আবার সেই কথাগুলো...!" নীলের কথার মাঝেই মোহনা পুনরায় বলে উঠল "আমি সত্যি বলছি নীল। একমাত্র তু্ই আমার হাতটা শক্ত করে ধরেছিলি সেইদিন আর আজও ঠিক একইভাবে আগলে রেখেছিস আমাকে।"

-"দোষটা তো তোর ছিল না। অফিসের ওই জানোয়ারটার যে প্রত্যেক মুহূর্তে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করেছে তোর ওপর।" নীল কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো।

-"ভাগ্যিস তু্ই কাজটা পেয়ে গেলি আর বাবাকে জানালি আমাদের কথাটা। কিন্তু মিউজিক চর্চাটা বন্ধ করলে চলবে না তোর। বুঝলেন স্যার?" মোহনার কথা শেষ হতেই নীল মুচকি হেসে বলল "তা যা বলেছিস। আর একটু হলেই ওই বিদেশগামী পাত্র তোকে নিয়ে যেতো । আর তু্ই যখন পাশে আছিস মিউজিকও হবে আর সব স্বপ্ন পূরণও হবে ; আর কোনো আগের কথা নয়। তাহলে বল মিনি হানিমুনটা কেমন? এই গাছটা আমার ভীষণ প্রিয় জানিস।"

-"হুমমম! এই গাছের নীচেই প্রথম দিন তু্ই আর আমি হাত ধরে বসেছিলাম। এই গাছের নিচেই তু্ই প্রথম আমার হাত চেয়েছিলিস। আর আজ দেখ সে জায়গায় আমরা । সত্যিই তু্ই না থাকলে বোধহয় আমি মরেই যেতাম ....!" মোহনা কথাটা বলতেই নীল হাত রাখলো মোহনার ঠোঁটে, তারপর মোহনার মাথার ঘন চুলের মাঝে হাত বোলাতে বোলাতে, গভীর চুম্বনে মিলে গেলো দুটি ঠোঁট! বেশ কিছুক্ষন পর নীল মোহনাকে মুক্ত করে দিয়ে ওর কপালে নিজের কপাল ঠেকিঁয়ে বলে উঠল "চুপ একদম চুপ,কোন বাজে কথা নয় আর।"

-"আমি সারাজীবন এইভাবে তোকে জড়িয়ে ধরে কাটিয়ে দেবো নীল!" মোহনা মাথা রাখলো নীলের কাঁধে তারপর পুনরায় মোহনা বলে উঠল "এই গিটারটা যখন এনেছিস একবার সেই গানটা ধর না, আমার প্রিয় গানটা। রাতটা আরও রোমান্টিক হয়ে উঠুক...!"

-"জো হুকুম ম্যাডাম ...!" নীল মিষ্টি করে হেসে গিটারের তারে সুর তুলে, গান ধরলো.........

"এই রাত তোমার আমার

  এই চাঁদ তোমার আমার

  শুধু..... দুজনে !"....

সব সম্পর্ক হোক এমনই চিরন্তন। যেখানে থাকবে দুটো ভরসার হাত আর অনেকখানি ভালোবাসা।

              ☆ সমাপ্ত ☆



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance