STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational

5  

Sayandipa সায়নদীপা

Inspirational

ভবিষ্যতবাণী

ভবিষ্যতবাণী

1 min
1.7K

"আর বোলো না, এক মেয়ে ম্যানেজার এসেছে। ব্যাংকের অবস্থা এবার কী হবে বুঝতে পারছো তো?" 


প্রথমদিন অফিসে ঢোকার মুখেই দুই ক্লার্কের কথোপকথন কানে যেতেই মনটা একটু খারাপ হয়ে গেল রাহীর। সে এই পাঁচ বছরের চাকরি জীবনে এই কথাটা বহুবার শুনেছে যে পেশাটা মেয়েদের জন্য নয়। পাত্তা না দেওয়ার চেষ্টা করে সে, তবুও আজকে ম্যানেজার হিসেবে প্রথমদিন এসেই এরকম মন্তব্য শুনে মনটা খারাপ হয়ে গেল তার। 


রাহী আসার পর ব্যবসা এতই বেড়েছে যে এই ব্রাঞ্চ স্কেল ওয়ান থেকে স্কেল টু হল আজ।অফিসিয়াল লেটার হাতে নিয়ে রাহী হেসে সেই ক্লার্ককে বলল, "দত্ত বাবু, আমি যেদিন প্রথম এই অফিসে এলাম সেদিন আপনি ঠিকই বলেছিলেন যে মেয়ে ম্যানেজার আসার পর ব্যাংকের অবস্থা আগের মত আর থাকবে না। আপনার ভবিষ্যতবাণী আজ সফল, আমাদের ব্যাংক আপগ্রেডেড হয়ে গিয়েছে। অনেক অভিনন্দন।"


লজ্জায় মাথা নীচু করে ফেললেন ক্লার্ক সুবল দত্ত। 


#নেতৃত্বে_মহিলা #WomanLead


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational