STORYMIRROR

Atanu Ganguly

Abstract

3  

Atanu Ganguly

Abstract

যখন শরৎ

যখন শরৎ

1 min
465

শরৎ মেঘের লুটোপুটি, 

শিশির ভেজা নরম মাটি। 

ঢাকের বুকে পড়ল কাঠি,

শিউলি তলায় একলা হাঁটি।। 


আকাশ জুড়ে খুশির হাওয়া,

সব ভুলিয়ে চাওয়া-পাওয়া।

টুকরো স্মৃতি সাজিয়ে নেওয়া,

স্বপ্ন পাড়ের নৌকো বাওয়া।। 


তুই তো এখন অনেক দূরে,

পুজোয় একবার আয় না ঘুরে।

ভিতরখানা আজও যাচ্ছে পুড়ে,

বিসর্জনের সেই আনন্দ সুরে।। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract