STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Classics Inspirational

4  

Debashis Bhattacharya

Abstract Classics Inspirational

যেতে চাই আমি তোমারি কাছে

যেতে চাই আমি তোমারি কাছে

1 min
27

যেতে চাই আমি তোমারি কাছে

নীল আকাশের বুকে ভেসে

পাখি যেমন যায় যে উড়ে

দূর গগনপানে 

আশার পদচিহ্ন ধরে

সাঁঝের কল্পনালোকে 


আমিও যাবো হাওয়ায় ভেসে

তোমার কথাই ভেবে 

পূব আকাশের কোণে

মিষ্টি হাওয়া আসবে ধেয়ে

প্রাণফুল মোর উঠবে নেচে

তোমার অনুরণে


প্রাণের গভীরে আছে রাখা

বকুল ফুলের মালা

প্রেমের সোহাগে বাঁধা

তোমার আগমনের আশায়

হৃদয়ে গড়েছি বাসা


রইনু জেগে নিশিকালে

আশার প্রদীপ জ্বেলে

আমার সকল আশার সকল ব্যথার

হবে সমাপন প্রভাতে

যখন তোমার ঊষার কিরণমালা

পড়বে মোর হৃদয়ে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract