STORYMIRROR

Poulomi Mukherjee

Action Inspirational

3  

Poulomi Mukherjee

Action Inspirational

যৌবনের গান

যৌবনের গান

1 min
251


আমরা যুবক ভাই, 

আর যত আছি যুবতী, 

আমরা তাজা প্রানের শিখর, 

আনন্দে ভরপুর মাতোয়ারা। 


আমরা দেখাই মুক্তির পথ, 

গাই জীবনের গান, 

পৃথিবী ভাঙুক সব অন্ধত্ব, 

বাঁচুক সজীব প্রাণ। 


আমরা মিলেছি মিছিলে এবং রক্তের বন্যায়, 

আমরা পাষাণ, হারিয়েছি মন অন্ধ আবর্জনায়। 

একি উদ্যম চারিদিকে আজ শক্তির অপচয়, 

আমরা অ-কবি ভুলে গেছি তাই দ্বন্দ্বের বিনিময়। 


ভালোবাসা আজ হারিয়েছি, তাই ভালোবাসা কারে কয়? 

হিন্দু না ওরা মুসলিম? এই জিজ্ঞাসে ওরা হায়! 


সবার প্রেরণা সাথী করি আমরা, 

আশীর্বানীর মতো, 

আমরা দেখাবো আলোর দিশা, যুবক - যুবতী যত। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action