STORYMIRROR

Sabyasachi Roy

Fantasy Inspirational

3  

Sabyasachi Roy

Fantasy Inspirational

উমাগমন

উমাগমন

1 min
195


নীল আকাশে হিমেল হাওয়া, 

মেঘের ভেলা ভেসে যাওয়া।

শিউলি ফুলের হরিদ্রা বর্ণ, 

শিশির ভেজা শরদারণ্য। 

আজ বলতে ইচ্ছে করে, 

আধ জ্বলা তাঁরাদের ঘিরে, 

সুবর্ণ সময় আসছে ফিরে, 

মারণ ব্যাধির বুক চিরে।

সৌন্দর্যের সীমানা গভীরে, 

সাদা কাশ বনের ভীড়ে। 

আমন অন্নের স্বর্ণনীড়ে, 

বঙ্গ বাসির হৃদয় জুড়ে।

ঐক্যতানের মধুর সুরে, 

আসছে উমা বক্ষ ভরে, 

মৃন্ময়ী রূপে দোলায় চড়ে, 

পিত্রালয়ের সুখের ঘরে।।



Rate this content
Log in

More bengali poem from Sabyasachi Roy

Similar bengali poem from Fantasy