STORYMIRROR

মধুমিতা দেবনাথ

Romance Others

3  

মধুমিতা দেবনাথ

Romance Others

উড়ান

উড়ান

1 min
207


ছটফটে ফড়িং আশমান,

দু একটা খেয়ালী মুঠোফোন..

তোমার পুরোনো সাইকেল

পাল্টায় বিকেল রিংটোন...


যদি যায় যাক্ ...সে উড়ান

মেঘেদের রান্নাবান্না খাক..

কয়েকটা খুনসুটি আদর

হিসেবের আকাশ পোড়াক..


আমিও পরিযায়ী প্রেমী

একান্ত ফুসলিয়ে আগুন

পুড়েছে আমারও ফুসফুস

নিকোটিন রক্তে ঢালে খুন..


তবে চল নষ্ট হোক জীবন

পৃথিবী দু পেগ নিক টেনে

পরিচিত কথোপকথন ছেড়ে

অভিকর্ষ ভাসুক আশমানে...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance