STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

তুমি রবে নীরবে

তুমি রবে নীরবে

1 min
366

তুমি আমার ডাকে দাওনি সাড়া

তাইতো আমি কেঁদে সারা

গোধূলি লগ্নে এসেছিলেম 

নিয়ে সন্ধ্যারতির ডালা

অনেক আশা ছিল গাঁথা 

মনের নিভৃতে

অনেক ব্যথা ছিল জমা

হৃদয়েরই কন্দরে

ভেবে ভেবে প্রহর গুনি

নিশুতি রাত জেগে

আসবে তুমি অরূপ বেশে

মোর পরানে হিল্লোল তুলে

শুনবো তোমার প্রেমের ভাষা 

জুড়াতে মনের ব্যথা

নিশুতি রাত যায় যে চলে

শুকনো করে ফুলের ডালা

সকল ব্যথা রইলো জমা

পাইনে তোমায় কাছে 

বসন্তে ঘুম ভাঙিয়ে দিয়ে 

এলে তুমি দখিনা বাতাসে 

হলোনা কোনও কথা মোদের 

জুড়িয়ে গেলো মনের ব্যথা

তব মুখপানে চেয়ে

আকুল হৃদয় হাসিয়া কহে 

তুমি রবে নীরবে 

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy