STORYMIRROR

Avijit Roy

Fantasy

2  

Avijit Roy

Fantasy

তুমি প্রতিশ্রুতি রাখনি

তুমি প্রতিশ্রুতি রাখনি

1 min
448

শাল বনের ছায়ার নিচে শুয়ে,

যখন নিদ্রা এল চোখ ছেয়ে,

তুমি কথা দিয়েছিলে নক্সা কাটবে চুলের 'পরে।

ভালোবাসার মানুষরা যেভাবে প্রতিশ্রুতি দেয়,

তুমি তো তার ব্যতিক্রম হওনি।

আমার আবদারের জোনাকি,

বলেছিলে এনে দেবে ভোরের আগে।

কথা দিয়েছিলে আমাকে নিয়ে যাবে

সাঁওতাল পাড়ায়,

যেখানে মাদলের তালে নাচব আমি ছন্দে।

তুমি বলেছিলে ভালবাসার অন্য এক অর্থ তুমি জানো।

আমি বিশ্বাস করেছিলাম তুমি প্রতিশ্রুতি রাখবে।

সাতটি বসন্ত কেটেছে তোমার অপেক্ষায়,

সাতটি ১১ই ফেব্রুয়ারি আমার বুকে বিঁধে আছে,

হয়তো তুমি আসবে নতুন প্রতিশ্রুতি নিয়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy