STORYMIRROR

Nikhil Mitra Thakur

Fantasy

4  

Nikhil Mitra Thakur

Fantasy

তুমি চাইলে

তুমি চাইলে

1 min
362

তুমি চাইলে আমরা একটা প্রেম করতে পারতাম।

তুমি চাইলে পার্কে গাছের তলায় গল্প করতাম।

তুমি চাইলে আমাদের মান অভিমানের পালা চলত।

তুমি চাইলে সাময়িক বিচ্ছেদের পর আবার ভাব হতো।


তুমি চাইলে সহমতে আমাদের বিয়ে হতে পারতো।

তুমি চাইলে আমাদের একটা কন্যা হতে পারতো।

তুমি চাইলে কন্যার নাম রাখা নিয়ে খুনসুটি হতো।

তুমি চাইলে আমাদের তিন জনের সুখের সংসার হতো।


তুমি চাইলে আমাদের একটা ছোট ঘর হতে পারতো।

তুমি চাইলে আমাদের একটা চিলেকোঠা ঘর হতো।

তুমি চাইলে আমাদের কতো বিনিদ্র রজনী কাটতো।

তুমি চাইলে আমাদের একটা সংসার হতে পারতো।


তুমি চাইলে না তাই প্রেম হলো না,বিয়ে হলো না

আমাদের ঘর হলো না,কোন সংসার হলো না,

কিছুই হলো না।

আমরা দুজন জীবন সাগরের দুই কূল হয়ে আছি।

আমরা জানি আমরা আছি,

তবুও মিলতে পারি না।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy