তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
তুমি আসবে বলে তাই স্বপ্ন দেখে যাই,
ভালোবাসা পাবে বলে আজ পাখিরাও গান গায় ,
তুমি এসে পাশে বসবে বলে তাই ফুলেরাও
সুগন্ধ বিলিয়ে যায় আর তোমার ওই কালো চুল
দেখে মেঘেরাও লজ্জায় পালিয়ে যায়,
তুমি আসবে বলে তাই সমস্ত প্রেমিকের দল
গানে গানে আসে আমার আঙ্গিনায়
তারা এক নজর দেখবে তোমায় সেই আশায়,
তুমি আসবে বলে তাই লাল পরী ,নীল
পরী ,সব পরীরা অবাক হয়ে যায়।
তারা বলে তোমার রূপের একি জাদু হায়
পরীরাও তোমার রুপের কাছে হার মেনে যায়,
তুমি আসবে বলে, ভালোবাসবে বলে তুমি,
আমার কলম এখনও বিক্রি হয় নি.............

