STORYMIRROR

Atanu Ganguly

Abstract Drama Fantasy

3  

Atanu Ganguly

Abstract Drama Fantasy

টাকা

টাকা

1 min
156

তোর জন্যে ছুটে চলা, 

সকাল থেকে রাত্রি। 

তোর জন্যে ছলা-কলা, 

আমরা পথের যাত্রী। 


তোর জন্যে পেটটা ভরে, 

পাই যে খাটার শক্তি।

তোর জন্যে প্রেমটা করে, 

তোকেই করি ভক্তি। 


তোর জন্যে হিংসা-বিবাদ, 

তোর কারণে প্রতিপত্তি। 

তোর জন্যে তৈরী সংবাদ, 

তুই থাকলে বারে সম্পত্তি।


তোর জন্যে মানুষ মরে, 

সব অশান্তি মূলে। 

তোর জন্যে ফানুস ওরে, 

ফিরতে না চায় কূলে।


তোর জন্যে ফিরতে নারাজ, 

ভিন্ন দেশে করে বাস। 

তোর জন্যে দিচ্ছে আওয়াজ, 

রোজ হচ্ছে খবর খাস।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract