👩❤️💋👨 তোমায় আমায় মিলে👩❤️💋👨
👩❤️💋👨 তোমায় আমায় মিলে👩❤️💋👨
তোমায় ভালবাসার কথা যদি মুখে বলে দি;
তোমায় নিয়ে বানানো কবিতা লিখবো কখন?
তোমায় নিয়ে বাঁধা সব স্বপ্ন যদি বলেই দি;
কিছু একান্ত আমাদের স্বপ্ন গুছিয়ে রাখব কখন?
তোমার প্রত্যেক কথায় আমার কথা যদি জড়িয়ে দি;
তোমার যত না বলা কথা; তা শুনবো কখন?
তোমায় যদি মাঝে মাঝে চুপ না করিয়ে দি;
তোমার কপালে আমার ভালোবাসার চিন্হ বসাবো কখন?
হটাৎ হালকা হাওয়ায় তোমার এলোমেলো চুল যদি না সরাই;
তোমার সেই খোলা চুলের মাদকতায় হারাবো কখন?
তোমাকে যদি প্রত্যেক দোলে আবিরে সিঁদুর না পরাই;
তোমাকে আমার পরিণীতা; বানাবো কখন?
তোমার জীবনের প্রত্যেক ঝড়-ঝাপটায় যদি হাত না ধরি;
মিলে মিশে একসাথে পথ চলার অঙ্গীকার রাখব কখন?
জীবনের শেষ দিনে;শ্রান্ত হয়ে; যদি কোলে ঘোমাতে না দাও;
চিতায় পোড়ার আগে; পরম শান্তিতে ; ঘোমাবো কখন?

