তোমার প্রণয়ে
তোমার প্রণয়ে
আজি তোমার প্রণয়ে ,
জেগেছে হৃদয়ে
কোন সে মর্ম মধুর
নব জীবনলয়ে
বেজেছে হৃদয়ে
সে কোন সঙ্গীতের সুর ।।
দেখেছি তোমারে যবে
নব জীবনধারার রসে,
আমি সেইসে ভেসেছি কবে
কাছে পেয়েছি তোমারে যবে
হৃদয়ের সব মল্লিকা মেলি
সঝিয়েছি সৌরভে
আমার এই হিয়া জুড়ে
এনে প্লাবন সুরের
ডুবিয়েছ তাহার পুর ।।
কালের তালে তালে
দিয়ে তালি দিয়ে
দিয়েছ তোমার শোভা মেলে,
(কালের তালে তালে)
তোমার অরূপ ঊর্মি মেলে
প্রণয়ের ওই অনুপ শিখা জ্বেলে
আমার এই হিয়া জুড়ে
এলেগেলে কতবারের
কথা ঝরেঝরে নির্ঝর ।।

