STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

তোমার আপন করে

তোমার আপন করে

1 min
268

তোমার করে নাও হে সখা 

তোমার আপন করে

দিওনা তুমি এমন কিছু

যা তোমাকে ভুলিয়ে রাখে


পাষানের বুকে ভেঙে পড়া

ব্যথার বাদল ধারা

গগনে জমায়েত অগনতি তারা

জ্বলে মালা হয়ে তারা

কোনও চাওয়া পাওয়া ছাড়া

 

হৃদয়ে আঁকা স্মৃতির অনিমা 

নিয়ে যায় তব প্রেমালোকে

প্রতিক্ষণে প্রতিপলে

তৃষিত প্রাণের আহ্বানে

  

মনের মাধুরিমা সুধা

কানায় কানায় পূর্ণ হয়ে

চায় দিতে নির্দ্বিধায়

তোমারি পরানে ঢেলে

দুটি কথা শুধু বলে


চাইনা আমার কোনও কিছু

চাই যে কেবলি তোমায়

খুঁজিয়া পেতে প্রেমের মাঝে

আসিব আবার ধরায়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy