STORYMIRROR

Prof. Dr. Pranab kumar Bhattacharya

Classics Others

4  

Prof. Dr. Pranab kumar Bhattacharya

Classics Others

স্পার্টাকাস!আমরা হারলাম কেন?

স্পার্টাকাস!আমরা হারলাম কেন?

1 min
13


স্পার্টাকাস!আমরা হারলাম কেন?

লেখক-: 

প্রফেসর ডাক্তার প্রনব কুমার ভট্টাচার্য, এম ডি (কোলকাতা বিশ্ববিদ্যালয়) এফ্ আই সি প্যাথলজি ; অবসর প্রাপ্ত প্রফেসর ও বিভাগীয় প্রধান,প্যাথলজি বিভাগ, কোলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং জে আই এস মেডিক্যাল কলেজ ও রিসার্চ ইনস্টিটিউট হাওড় 

বর্তমানে অধ্যক্ষ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কৃষ্ণনগর সিটি


মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা, স্পার্টাকাসকে 

প্রশ্ন করেছিল সত্তর ছুঁই ছুঁই এক বৃদ্ধ।

আমরা তো লড়েছি অনেক বছর ধরে লড়েছি 

দুর্বলের হয়ে,স্বাধীনতার জন্যে,

বঞ্চনার অবসানের জন্য,

তাও আজ এই পরাজয়! কেন হে স্পার্টাকাস?


স্পার্টাকাসের গা'থেকে চুঁইয়ে পড়া রক্তে 

লাল হয়ে যাচ্ছিল বৃদ্ধর কালো সাদা সোনালী চুল।

গলা শুকিয়ে যাচ্ছিল বৃদ্ধের।

স্পার্টাকাস বলতে চাইছিলো

কিন্তু বলতে পারলোনা- সে কিছুতেই

'সত্য জিতবেই বলে তো আমরা সত্যের পক্ষে দাঁড়াই না!

বার বার সত্য হারে-

তত্ত্বের খোলস থেকে 

যখনই সত্য রাস্তায় তার পা রাখে

গৌরবময় বীরগাথায়

স্থান পাওয়ার আগে 

বহু বার সত্যের হত্যা হয়।'


"সত্যকেতো কখনো একাকী 

মরতে দেওয়া চলেনা!"

তার নিশ্চিত পরাজয়েও পাশে অনেকে অবিচল দাঁড়াতে হয়।


কেবল তাহলেই 

কবিতায় আর গল্পে সত্য বাঁচবে,

বিজয় সংগীতে বেজে উঠবে 

সত্যের সুর।


সত্যের পক্ষে দাঁড়াতে হয় আগামীর প্রজন্মের জন্য। 

সত্যের মৃত দেহের থেকে 

নবীন সত্যের চারাগাছ জন্ম নেবে।

বেড়ে ওঠা সেই গাছের ছায়ায় 

বেড়ে উঠবে আগামীর সন্তানেরা

ওরাই একদিন সেই গাছের 

অরণ্য গড়ে তুলবে।

আর অরণ্যকে কি সহজে পরাজিত করা যায়?


স্পার্টাকাস পরাজিত হয়েছিল।

শাসকের থুতু বর্ষিত হচ্ছিল।


কিন্ত বধ্যভূমিতেও 

সত্যের পক্ষে ঋজু ছিলেন স্পার্টাকাস।


স্পার্টাকাস নিহত হয়েছিলেন।

উত্তর না শুনেও 

৭০ এর বৃদ্ধ সেদিন ঘরে ফিরে গেছিলো 

সমস্ত উত্তর নিয়ে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics