STORYMIRROR

Raihan Parag

Abstract Classics

4  

Raihan Parag

Abstract Classics

স্নিগ্ধ গোলাপ

স্নিগ্ধ গোলাপ

1 min
14

স্নিগ্ধ গোলাপ

রায়হান‌ খন্দকার পরাগ


আমার মনের তপ্ত বালিতে

 রেখেদিলাম স্নিগ্ধ গোলাপ

হারানো সুর বাধব বলে

শুণ্য মনের অবাধ প্রলাপ।।

মুক্ত করি যত দ্বিধা 

মনের তিথি জোৎস্না হবে

তারার মেলা বলবে কথা

জোয়ার আলোয় চুপটি করে।।

একটি আবেগ, একটি আশা 

বাড়ে খরায় জলপিপাসা

বকুল বিলাস মুগ্ধ সখায়

মুক্ত হবো আজি কবির ভাষায় ।।

সুপ্ত কাননে আসবে কোকিল

শীত পোহাবে পাখির মিছিল

বসন্ত ফুলের আবাহন ধ্বনি 

সরব চক্রের প্রকৃতিরই বাণি ।।

নির্লিপ্ত কবি কেন‌ বসে

দেনদরবারের হিসাব কষে 

পূণ্যময় প্রকৃতি নিসর্গ হলো

শিতের বিহঙ্গ অতিথি করে।।

প্রকৃতির থালা উদার করে

নিব রং জল‌ মিশিয়ে

মলিন না করে শ্যামল বাংলা 

তূলির ছাঁচে তৃপ্ত করে

স্বয়ংবরার শিখায় লিখি

পূণ্য দিয়ে শূণ্য ধরি

নগ্ন পায়ের মেঠোপথে

মাখবো মাধুরি মুক্ত রঙে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract