STORYMIRROR

Manik Goswami

Abstract Children

3  

Manik Goswami

Abstract Children

স্মৃতির কৈশোর

স্মৃতির কৈশোর

1 min
11


ফেলে আসা জীবনের মূল্যবান সময়,

নীরবে পেয়েছে স্থান স্মৃতির মনিকোঠায়,

কৈশোরের মুক্তাকাশের সহজ সরল হাসি,

উচ্ছলতা অনুজ্জ্বল সময় জোয়ারে ভাসি।


ফেলে এসেছি ভোরের সোনালী কিরণ,

ধানের শীষে শীতল হাওয়ার বরণ,

পরিপাটি সবুজ ঘাসের বিশাল প্রান্তর,

কোলাহলের বৈভব মাখা বিকশিত অন্তর।


ভুলেছি দীঘির জলে অবাধ সন্তরণ,

ডিঙিতে নদীর বুকে অবিরাম বিচরণ,

মরাল-মরালীর উচ্চ গ্রীবায় মধুর সংলাপ,

ভাষাহীন কথামালায় দুটি হৃদয়ের অনুরাগ।


হারিয়েছি সুরেলা পাখির সুললিত গান,

দীর্ঘশ্বাসে বেদনার ঝড়ে পাইনা পরিত্রান,

অচেতনে মোহের আবেশে মনের অগোচরে,

প্রজাপতি চঞ্চলতায় রঙিন পাখায় ওড়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract