STORYMIRROR

যুবক অনার্য

Classics

4  

যুবক অনার্য

Classics

সম্প্রতি রক্তাক্ত পাঁজরে

সম্প্রতি রক্তাক্ত পাঁজরে

1 min
403

মিছিল

বিবর্ণ বাকলে রৌদ্রহীন পরিচর্যায়

 দ্বিখণ্ডিত পয়ারে

মিছিল

ভগ্নাংশ বিষয়ক জটিলতা নির্মাণে 

অপেক্ষমান ধূলোর কটিতে

মিছিল

গোলাপের করোটিতে

কৌণিক সর্পের অবিলম্বিত ভূমিকায়

গলিভিত্তিক হাসপাতালে

দৈনিক অ্যাবর্সনে

প্রাতিষ্ঠানিক বন্ধ্যা যোনিতে

মিছিল

নষ্ট আত্মার নাভিমূলে

মানবিক প্রেমের ভূলুণ্ঠিত সৌরভে

সম্প্রতি আমার কবিতায়

মিছিল

তোমার বৈষম্যের বিরুদ্ধে

আমার রক্তাক্ত পাঁজরে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics