STORYMIRROR

Ahana Pradhan

Romance Classics

4  

Ahana Pradhan

Romance Classics

শ্রীকৃষ্ণকীর্তন

শ্রীকৃষ্ণকীর্তন

1 min
218

কৃষ্ণনামে জগতধামে সর্বজনে মাতে,

নামগান করে সবে প্রতি সুপ্রভাতে।

ভক্তগণ জনমন হরেকৃষ্ণ গাহে,

কৃষ্ণলীলা বোঝার তরে সারাজীবন বাহে।

সর্বকালে প্রিয়তম তিনি গণমনে,

প্রাণভরা প্রেমে তাঁরে সাজায়ে যতনে।

ভক্তগনে যেই সাজে আভূষিত করে,

সুশোভিত সেই রূপ জনমনোহরে।

সুরূপ সে বর্ণয়িত মহাকাব্যের ছত্রে,

সংক্ষেপিত বিবরণ তুলে ধরি অত্রে।

কৃষ্ণবরণ চেহারায় স্বর্ণচাঁপার মালা,

দুই হাত জুড়ে আছে দুই সোনার বালা।

কানেতে চাঁপার দুল কাঁধ ছাপানো চুল,

হাতে ধরা বাঁশ-বাঁশি করে মনাকুল।

নিম্নাঙ্গ ঢাকা আছে দিয়ে পীতাবাস,

উর্ধাঙ্গের উত্তরীয়ে সোনালী আভাস।

কপালে চন্দনের টিপ ঢুলু দুনয়ন,

নিচেতে সোনারবেড়ি ঘেরে দুচরণ।

দাঁড়িয়ে আছেন তিনি গোশাবকের পাশে,

ময়ুরপুচ্ছ শিরে নিয়ে মুখে হাসি ভাসে।

চতুর ওই চক্ষু দুই, ভাব মায়াময়,

যুগে যুগে সবাইরে দেয় বরাভয়।

দেবকিসন্তান তিনি মথুরানন্দন,

গোপীগনে বৃন্দাবনে করে যে বন্দন।

বাল্যকালের ননীচোর দুষ্টুপনা করেন,

নাড়ুগোপাল অবতারে সর্বদুখ হরেন।

পুতনা-কালিয়া বধে, গোবর্ধন হাতে,

কংসবধে বিরোত্তম জীবনপ্রভাতে।

যশোদারে ব্রম্ভান্ড দরোশান যিনি,

পাণ্ডবভাতৃদের মার্গদর্শক তিনি।

দূরদর্শী বুদ্ধিবল যুদ্ধক্ষেত্র পরে,

গীতাজ্ঞানে অর্জুনেরে বিজয়প্রাপ্ত করে।

কর্মময় জীবনব্যাপ্তি অন্তিমকাল এলে,

উর্দ্ধে নন দৈবজনও কর্মফল মিলে।

রহস্যময় লীলাময় নিত্যপূজার ধন,

হৃদিমাঝে বসে তিনি জুড়ান জীবন ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance