STORYMIRROR

Atanu Ganguly

Fantasy Inspirational Children

4  

Atanu Ganguly

Fantasy Inspirational Children

শিশু

শিশু

1 min
296

একটি শিশু লুকিয়ে আছে তোমার আমার মনে, 

যে যা বলুক লালন করো তারে একান্ত যতনে।

অন্ধকারে একটু আলো উঁকি deye যেমনে, 

এই শিশুরা রশদ দেবে টানবে গাড়ি জীবনে।


ছোট্টবেলা কাটানো দিন, স্মৃতির ছড়াছড়ি, 

সে সব কথা মুক্ত-মানিক ভুলতে কি আর পারি।

ভিতর ঘরে নিজের মত তারা দিচ্ছে গড়াগড়ি, 

বাইরে সে কঠিন মানুষ, একেবারে ঘোর সংসারী।


বয়েস শুধু সংখ্যা মাত্র সেটাই সবাই গোণে?

চলার জন্যে চলছি যেনো এই জন-অরণ্যে।

সেই শিশুটি ভালো রাখে, তাই তো তারই পূর্ণে, 

সব ভুলে আজ বাঁচি চলো বাঁচার জন্যে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy