STORYMIRROR

Bandana Patra

Abstract

4  

Bandana Patra

Abstract

শিরোনাম-একলা ভুবন

শিরোনাম-একলা ভুবন

1 min
319

কৈশোরের একান্ত নিভৃত প্রবাস মনের কিনারে বিষণ্ণ সুখে 

বৈশাখী ঝড় তোলে সব সঅব ধ্বংসের পরে ভীষণ দুখে,

নশ্বর ভালোবাসার ঘর বিষণ্ণতার স্রোতে পড়ে থাকা প্রেম 

এক চিলতে সুখ আনে বিষাদী ঠোঁটে প্রৌঢ় সময়ের কলম।

আদিবাসী ভুবন যেন প্রাক্ শৈশবে বাষট্টি প্রেম জ্বেলে ছুঁয়ে

থাকে একটি পৃথিবীর বুকে,অসংখ্য বৃষ্টির ফোঁটা প্রেম ধুয়ে 

একলা ভুবনে ঘর বাঁধে শিশু শিশু মনে একলা প্রৌঢ়ী......

অতৃপ্তি আর আদিম নিরালায় ডুবে যায় পুরোনো কিশোরী।

একটি পাহাড়ী প্রেম আসে মনে জীর্ণ শরীরে অন্য রকম 

ঝলমলে সন্ধ্যা এলে আলো জ্বলে তার ভুবনে এই প্রথম।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract