STORYMIRROR

Subrata Nandi

Fantasy

2  

Subrata Nandi

Fantasy

শীতকাল-৩

শীতকাল-৩

1 min
514

গড়িয়ে যাচ্ছে সময়ের চক্রযান,

গড়িয়ে যাচ্ছে নীরবে অশ্রুধারা,

ঋতুর সঙ্গে মানিয়ে নেওয়ার খেলা,

বৈপরীত্যপূর্ণ পরিবর্তনশীল সংসার,

ধরা দেয় ঋতুচক্রের করাল গ্রাসে।

হিমেল হাওয়ায় শিশিরস্নাত সিক্ত মন,

নরম রোদের মাঝে ঋণী হতে চায়!

ভগ্নাংশের যাত্রায় এগিয়ে চলে সন্তর্পণে -

অবশেষে শূন্যতার পরিহাস পড়ন্ত বিকেলে;

শীতকালীন ঝরা পাতায় অমোঘ মৃত্যুকথা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy