STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

3  

Kausik Chakraborty

Abstract Others

শহরের বনলতা

শহরের বনলতা

1 min
302


শহরের নজর টেনে লাগিয়েছি চোখে

এখন স্পষ্ট দেখছি ভিক্টোরিয়ায় পরীর ডানা

হাওড়া ব্রিজের স্বভাবসিদ্ধ গাঢ় মেকাপ

বিড়লা তারামন্ডলের লাজুক গোপনীয়তা-


দ্যা ফর্টিটুর আটচল্লিশ তলায় 

রাখা আছে বদলানো কুয়োতলার স্মৃতি...

পুরনো ঘটিবাটি কুড়িয়ে তোলার জন্য

জানলার গরাদে বাঁধা আছে ঝকঝকে কপিকল

মিউজিয়ামে কাচের ঘরে পিচ্ছিল হ্যারিশন রোড

বেমালুম গিলে নিচ্ছে টাটকা ফর্মিলিনের ঝাঁঝ-


এই কলকাতা যেন আর কিছু নয় 

কেবল কোনো স্বাবলম্বী পোয়াতি মায়ের 

একরত্তি ফুটফুটে সিজারিয়ান বেবী-

কেবল লেবার রুমে নাড়ি কাটার অপেক্ষায়

সবাই যখন জুলজুল করে দেখছে আমায়

তখন আমি ট্রামের গায়ে একা আঁকছি বনলতা সেন...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract