STORYMIRROR

Anay 49XV1XXA

Romance Tragedy

3  

Anay 49XV1XXA

Romance Tragedy

সেলাই মাস্টারনী

সেলাই মাস্টারনী

1 min
410

সেলাই মেশিনের সামনে বসে

চাকায় হাতল জীবনে ঘুরিয়ে 

এখোনো তোমার ক্ষণ গুনি

জীবন যৌবনে সেযে প্রথম

তোমায় বেসেছিলাম ভালো

আমি কালো সেলাই মাস্টারনী l


সেই আলো আঁধারি সব রোববার

ঘড়ির কাঁটা দ্যাখা তোমার আমার

সব স্পর্শ জানে চাঁদ আর চোরাবালি 

আজও স্মৃতিরা ল্যাম্পোস্টের আঁধারে 

পুরোনো চায়ের কাপ বুকে নিয়ে

একাকী জেগে আছে চৌধুরীর গলি l


কৃষ্ণচূড়ার সব লাল গেছে হারিয়ে 

একটু মধুর চুম্বন আলতায় মাখিয়ে 

শুকনো পাতায় মুছে ফেলেছি বিয়ে

ছুঁচের ফাঁকে  সুতো যাচ্ছে জড়িয়ে

তবু  চাকা ঘুরিয়ে কাপড় দিচ্ছি জুড়িয়ে

ছেঁড়া কাপড়ে রিফুর দাগ যায়নি মিলিয়েl


দাবানল বুকে জ্বেলে বাঁচে প্রদীপখানি

ঘাসের আগায় হাওয়ায় খেলে শুস্ক গুঞ্জনী

প্রথম  সেই ছোঁয়া জানে এ বুকের বন্ধনী,

এ আঙুলের ফাঁকে কোন আঙ্গুল আর আসেনি 

সেটা জানে আমার হাতে তোমার দেওয়া বন্ধনী

     চিকমিকে সহস্রকোটি তারাময়

          সোনার ব্রেসলেটখানি   

      তবু আজও আশার জাল বুনি

জীবনের প্রথম তোমায় বেসেছি ভালো

     আমি ছিলাম থাকবো কালো

        তোমার সেলাই মাস্টারনী



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance