STORYMIRROR

Chandan Porey

Abstract Tragedy

4  

Chandan Porey

Abstract Tragedy

স্বপ্নমাখা চোখে

স্বপ্নমাখা চোখে

1 min
250

বিছানায় শুয়ে জানালা দিয়ে

দেখি রাতের বেলা;

চাঁদমামা তার গুটি গুটি পায়ে

আকাশে করছে খেলা।


গায়ে জড়িয়ে রূপোলি চাদর

সাদা মেঘের কোলে;

লুকোচুরি করে জ্যোৎস্না মেখে

কোথায় যে সে চলে।


চাঁদমামা তুমি কোথায় যাও?

যাচ্ছ কি মোর বঁধুর দেশে?

দেখা হলে তাকে বলে দিও তবে,

একটু খানি হেসে।


ঐ পাড়ে, ঐ দূর দেশে তে,

তোমার বধু থাকে।

বহুদিন হল হয়নি দেখা

ভুলে যেওনা তাকে।


রাতের বেলা জেগে থাকে সে

স্বপ্নমাখা চোখে।

'বঁধু আবার এসেছে ফিরে

ভালোবাসা ভরা বুকে।'


তোমার আশায় এখনও সে

দিন গুনে গুনে চলে;

দুয়ার পানে দাঁড়িয়ে আছে

তার বঁধু আসবে বলে।

———————


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract