STORYMIRROR

Chandan Porey

Abstract Fantasy

3  

Chandan Porey

Abstract Fantasy

= মিস্টি স্বপ্ন =

= মিস্টি স্বপ্ন =

1 min
201

দিলাম তোমায় মিষ্টি স্বপ্ন

ঘুমের দেশে হতে;

বেছে বেছে স্বপ্ন পেলাম

একটি মাত্র মোটে।

পকেটে ছিল দুটি নোট

গুনে দেখি একশো;

কিনতে গিয়ে বাধলো বিপদ,

দিতে হবে নাকি ট্যাক্স-ও।

'ও দাদা একটু কম হবে না?'

বললাম দোকানদারে।

আমার কথা যেই না শোনা

এই না ধরে মারে।

জমে ছিল খুব ভিড় সেথা

ব্যস্ত সবাই কিনতে;

আমি ছিলাম একটি কোণায়

পারছিলনা কেউ চিনতে।

কখন যে চোখ ভরেছে জলে,

খেয়াল ছিল না তখন।

হটাৎ করে ভাঙলো ঘোর

তান্ডব চরমে যখন।

বুঝিনি কিছু, দেখলাম শুধু

একটি স্বপ্ন নিয়ে,

যে যাকে পারে কিলিয়ে-পিটিয়ে

যুদ্ধলীলা বেঁধেছে গিয়ে।

কি হতে কি হচ্ছে তখনও

ঢোকেনি কিছু মাথায়;

কোণা থেকে শুধু দেখছি কেবল,

কে কেমন করে কাকে চাঁটায়

হটাৎ কি যেন পড়ল চোখে,

ঐ তো সেই স্বপ্ন।

যেটা নিয়ে সবাই তখন

যুদ্ধে রয়েছে মগ্ন।

'নাঃ! এই ফাঁকে ওটা তুলে নেওয়া যাক

দোকান রয়েছে ফাঁকা।'

প্রাণের ভয়ে দোকানি তখন

দিয়েছিল গা-ঢাকা।

'এই সুযোগ আর আসবে না রে।'

যেই না ভেবেছি মনে;

কোমড়ের কোঁচায় স্বপ্নটা বেঁধে

দৌড় দিলাম সেই ক্ষণে।

খুশিতে সবে মনের কোণে

দেখছি একটু আলো;

দেখি, ওরা সকল আসছে তেড়ে;

জমেছে মেঘ কালো।

গায়ের জোরে ছুটছি তখন

প্রাণটা নিয়ে হাতে;

'আরো জোরে! আরো জোরে!

নৌকা রয়েছে ঘাটে।'

কোনো রকমে নৌকায় চড়ে,

নঙরখানি খিঁচে তুলে,

প্রাণপনে দাঁড় টানতে থাকি

পাল-টা হাওয়ায় খুলে।

মাঝনদীতে পৌঁছে যখন

প্রাণ ফিরল ধরে,

ইষ্টদেবকে স্মরন করি

প্রণমি ভক্তি ভরে।

কুটিরে পৌঁছে প্রিয়ারে বলি

আমার এই স্বপ্ন তুমি দেখো,

ভুলনা আমায়, তোমার মনে

একটু জায়গা রেখো।


——————


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract