STORYMIRROR

Sriparna Jana

Inspirational

3  

Sriparna Jana

Inspirational

স্বপ্ন

স্বপ্ন

1 min
229

অনেক দিনের দেখা স্বপ্ন   হয়েছে আজ বাস্তবায়িত 

নেচে উঠেছে মন প্রাণ   করে নিজেকে উন্মোচিত।

সব পেয়েছির দেশে  কিছু যেন ছিল না পাওয়া

 হঠাৎ করে পেয়েছি আজ   সুপ্ত ছিল যে চাওয়া।

বৈচিত্র্যহীন সে জীবন প্রাপ্ত হয় যা কিছু অনায়াসে

বৈচিত্র্যময় সে জীবন সর্বস্ব লব্ধ হয় অতি প্রয়াসে  

যা কিছু অপূর্ণতা রয়ে যায়

 একদা তা পূর্ণতা পায় 

বিফল মনোরথ হয়ে ফেরে না কেউ

 অন্তরের গভীরে ওঠে  আনন্দের ঢেউ।

না পাওয়া হারিয়ে যাওয়ার মাঝে  গেঁথে যাব স্বপ্নের মালা

সিদ্ধিলাভ হবে একদিন   পাব মহামূল্যবান জয়মালা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational