STORYMIRROR

Sriparna Jana

Inspirational Others

3  

Sriparna Jana

Inspirational Others

মা

মা

1 min
224

জগৎ জননী মাগো তুমি

    তুমি আমার আপনজন।

তোমার স্নেহছায়ায় আমি

   থাকি যেন সর্বক্ষণ।


অহোরাত্র হাসিমুখে 

     করছ যে কাজ।

কেউ কি তার খবর রেখেছে 

     দিয়েছে তাজ।


শত শত বাধাবিপত্তি

   পরাস্ত করতে করোনি আপত্তি।

ব্যথাবেদনা লুকিয়ে মনের কক্ষে

ঠাণ্ডা মাথায় এগিয়ে চলেছে নিজ লক্ষ্যে।


হয়তো বা প্রয়োজনে

  বলেছ কাউকে কটু কথা।

বুমেরাং হয়ে ফিরেছে তা

   দিয়েছে মনে ব্যথা।


তোমার ভালোবাসা থেকে

  কেউ কখনো হয় না বঞ্চিত।

উজাড় করেছ সর্বস্ব 

     যা ছিল সঞ্চিত।


তোমার তুলনা তুমিই তো মা

   ছড়িয়ে পড়ুক তোমার মহিমা।

পূর্ণ করতে পারবেনা কেউ কোনোদিন

তোমার অগুনতি সীমাহীন ঋণ।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational