STORYMIRROR

Sriparna Jana

Inspirational

3  

Sriparna Jana

Inspirational

বন্ধনমুক্তি

বন্ধনমুক্তি

1 min
178

ভোরের সুন্দর আলো

     রয়ে যায় অধরা

রান্নাঘরে মন হয়

          অগোছালো। 


সৃজনশীল হতে চায় মন 

    বাধাপ্রাপ্ত হয় বারবার

তবুও বন্ধন মুক্ত হবার

         করেছে কঠিন পণ।  


চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে

   প্রকৃতি মায়ের কাছে

মন চায় নীল নীলিমার তলে 

        আসতে বেড়িয়ে।      


দীর্ঘ প্রতীক্ষার হবে অবসান

     পেয়ে একটু ছুটি

  রক্তিম আলোয়

               করবে স্নান।   


আছে রয়েছে কি রহস্য

     পান করে অমৃতসুধা

হয়ে ওঠে মন উল্লসিত

      হয়ে ওঠে সদাহাস্য।


প্রকৃতি মা যত ক্লান্তি

     গ্রহণ করে সাদরে

উজাড় করে দেয় মনে

     অফুরন্ত সুখশান্তি।


বারবার তাই যায় ছুটে মন 

     প্রকৃতি মায়ের কোলে 

শীতল ছায়া কোমল স্পর্শ

   আবার ফিরে পাব কখন।।    


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational