STORYMIRROR

Sriparna Jana

Abstract Inspirational

3  

Sriparna Jana

Abstract Inspirational

মোবাইল

মোবাইল

1 min
312


সাম্রাজ্য স্হাপন করছে বিশ্বময়

আজ সে হয়েছে আরও গতিময়।

মোবাইল নামে পরিচিত সে

ডাকলে দেয় সাড়া নিমেষে।।


শুনতে সে পেত খালি একদিন

পরিণত হচ্ছে ক্রমে করছে প্রদিক্ষণ।

পেয়েছে দৃষ্টিশক্তি বেড়েছে বোধবুদ্ধি

তারই নয়নে নয়ন মেলে হচ্ছে কার্যসিদ্ধি।।


ঘরে বাইরে সর্বত্র রয়েছে চোখ কান খোলা

সর্বক্ষণের সঙ্গী সে তাকে যায় নাকো ভোলা

তার আগমনে জীবন আজ হয়েছে অনেক সচল

তার বিহনে থেমে যায় জীবন হয়ে ওঠে অচল।।


অহোরাত্র করছে সে কাজ

নেই তার কোনো বিরাম আজ

দাও তাকে ছুটি ক্ষণিকের তরে

প্রাণবন্ত হয়ে ফিরে আসুক,পাবে আবার আপন করে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract