STORYMIRROR

Sriparna Jana

Abstract Others

3  

Sriparna Jana

Abstract Others

ফাস্টফুড

ফাস্টফুড

1 min
154

খেয়ো নাকো ফাস্ট ফুড

    খেয়ো নাকো জাঙ্ক ফুড

উঠেছে ভীষণ রোল

     চলছে মতবিরোধ হচ্ছে হট্টগোল।


তবু তো মনের মাঝে

   নিয়েছে নিজ স্হান

লুঠ করেছে মন

   হবে নাকো প্রস্হান।।


ভরে গেছে গোটা দুনিয়া

    করেছে রাজ

ফাস্টফুড জাঙ্কফুড ছাড়া

    চলে নাতো আজ।।


ব্যস্ত জীবন ব্যস্ত সমাজ

নাকে মুখে গুঁজে করেছে যে কাজ

গতিময় জীবনে চাই আরও গতি

ফাস্টফুডই ভরসা হচ্ছে দুর্গতি।।


ফাস্টফুড জাঙ্কফুড 

   ধরেছে রান্নাঘরের হাল

ঘটছে অবনতি স্বাস্থ্যের

   হচ্ছে শরীর বেসামাল।


করতে রসনা কে তৃপ্ত

হচ্ছে কি পাকস্থলী পরিতৃপ্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract