STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Others

3  

Debashis Bhattacharya

Fantasy Others

স্বপ্ন আমার হারিয়ে গেছে

স্বপ্ন আমার হারিয়ে গেছে

1 min
249

স্বপ্ন আমার হারিয়ে গেছে

তোমায় কাছে পেয়ে

বৈঠা-তরী ডুবে গেছে

তব প্রেম-সাগরে

এখন আমি ছন্নছাড়া

কুল-কিনারা ছাড়া

মুক্ত হয়ে উড়বো কি তাই

ভেবে মরি সদা

আমার সাধের প্রাণ-পাখিটি

কয়না কোনও কথা

অনন্ত গগনে বেঁধেছে বাসা

দেয়না কোনও সাড়া

থাকতে যে চাই তোমার সাথে

এক অভিন্ন হয়ে

নাইকো কোনও সুখ-দুঃখ

নাইকো চাওয়া-পাওয়া

তোমায় শুধু কাছে পেলে

মিটে মনের আশা  

তুমি যখন সাথে আমার

আমি বিশ্বজোড়া 

আমার আমির নেইতো কিছুই

তুমি পরানে ছাড়া

তাইতো আমি রাজার রাজা

তোমায় পেয়ে সখা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy