STORYMIRROR

Chandrane Das

Fantasy Others

3  

Chandrane Das

Fantasy Others

রূপকথা

রূপকথা

1 min
234

মেঘের ভেলা চড়ে

প্রজাপতির বেশে

যাব আমি

রূপকথারই দেশে।


যেখানে পরীর দল

বনে বনে ঘুরে

মধু খেয়ে বেরায়।


যেখানে মাছেরা বলে কথা

তরুগণ গায় গান।


যেখানে জাদুকরের

মায়াজালে

প্রজা হয় রাজা।


যেখানে উড়ন্ত কালিনে চেপে

পেরিয়ে যাওয়া যায়

কত বন, জঙ্গল, পাহাড়- পর্বত, নদী, সমুদ্দুর।


যেখানে সোনার কাঠি

ছুঁইয়ে দিলে

সকল দুঃখের হয় অবসান।


সেইখানেতে যাব

আমি উড়ে

মুক্ত বিহঙ্গের ন্যায়,

দিগন্ত বিস্তৃত গগনে,

করবো বিচরন সারাক্ষণ।


আবার যখন সন্ধ্যে হবে

উড়ে উড়ে, ঘুরে ঘুরে

হব যখন ক্লান্ত,

যাওয়ার বেলায়

কোন এক বনের ধারে,

নদীর পাড়ে, মানব রূপে

করবো একাকী চন্দ্রবিলাস।


ঠিক তখনই কেউ

আসবে নিতে,

পক্ষীরাজে চেপে,

রাজপুত্তুর বেশে,

নিয়ে যেতে

রূপকথারই দেশে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy