STORYMIRROR

Chandrane Das

Romance Fantasy

3  

Chandrane Das

Romance Fantasy

ভালবেসে

ভালবেসে

1 min
179

কিছু মানুষ থাকে 

যারা পাশে থাকলে

সময় যেন থমকে যায়।


কিছু মানুষ থাকে

যাদের সাথে কথা বলতেই

নিমেষেই মুছে যায়

ক্লান্তির রেশ।


কিছু মানুষের হাসি

আমাদের মাঝে ও 

নিয়ে আসে

খুশির রোল।


কিছু মানুষ থাকে

যাদের কাছে

মনের সব দুঃখ

উগরে দিয়ে

হালকা হওয়া যায়।


কিছু মানুষ থাকে

যাদের উপস্থিতি

শিহরিত করে আমাদের।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance