STORYMIRROR

MOUSUMI BAG

Fantasy

4  

MOUSUMI BAG

Fantasy

শুধু তোমায় ভেবে

শুধু তোমায় ভেবে

1 min
276

নীল মেঘেদের খামে পাঠাই যদি চিঠি

সঙ্গে দিই লাল,নীল একমুঠো জোনাকী

আঁধার ভরা রূপোলী নদীর চরাচরে

তুমি কি আসবে সাঁঝবাতি হয়ে?


জোছনার আতর ঢালা স্তব্ধ শহরের বুকে

চাঁদ কে সাক্ষী রেখে ভালোবাসার চাদরে

জড়িয়ে নিতে তুমি আসবে তো

তারা জ্বলা রাতের রাজপুত্র হয়ে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy