STORYMIRROR

MOUSUMI BAG

Romance Fantasy

3  

MOUSUMI BAG

Romance Fantasy

হৃদয়ের ভাষা

হৃদয়ের ভাষা

1 min
127

এলোমেলো বর্ণচোরা অক্ষরেরা শব্দহীন হয়ে,

যদি ভাষা হারাতে চায় তোমার চোখের মাঝে,

ওই দুই নয়ন তারা বেখেয়ালি মনে,

খুঁজে কি নেবে আমার না বলা কথাদের মানে?


মেঘেদের খামে, রোদের আলপনা এঁকে,

লিখবো এক উড়ো চিঠি, গোপনে,যতনে,

পাঠাবো তোমার নামে নীলিমার ওই নীলে,

জোছনা মাখা কোনো এক চাঁদনী রাতে!


নাম বিহীন পত্রখানি চিনে কি নেবে তুমি?

পাঠাবে কি আমার নামে একমুঠো জোনাকী?

আসবে কি রাঙিয়ে দিতে,রাঙা পলাশের বনে?

ছড়িয়ে দিতে প্রেমের পরশ আমার হৃদয় জুড়ে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance