STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

4  

Manik Goswami

Romance Tragedy

রূপান্তর

রূপান্তর

1 min
402

Prompt -36


রূপান্তর 

মানিক চন্দ্র গোস্বামী


সেদিন তুমি অন্যরকম ছিলে,

নিতান্তই এক সাধারণের দলে।

ছিল না চোখে দম্ভের কটু ছোঁয়া,

নম্র চাহনি শিষ্ট স্বভাবে পাওয়া।

মোহময়ী রূপসজ্জার আকর্ষণী বলে,

প্ৰিয়তমে সোহাগ তোমার উজাড় করে দিলে।

হৃদয় দুয়ারে আগল গিয়েছে খুলে,

মান অভিমানে শিকেয় রেখেছো তুলে।

বুকের হাঁপরে সিন্ধু-তরঙ্গ ধ্বনি,

মুক্ত ডানায় স্বাধীন চেতনা বাণী।

শিশির ভেজা শিউলি ফুলের হাসি,

নির্মল সমীরে ধীর অমলিন জলরাশি।


কখন কিভাবে বদলে গেলো ছবি,

রং হারালো দিনের অস্ত-রবি। 

অবিশ্বাসের কুচকুচে কালো রাতে,

চিড় ধরে গেছে বিশ্বাসেরই ভিতে।

বসন্ত ফিরিয়া যায় উচাটন উল্লাসে,

ঝর্ণা ধারা শুস্ক হয়েছে উষ্ণ নিঃশ্বাসে।

জীবন সাগরে স্তিমিত তরঙ্গ রাশি,

বিচ্যুত পথ কেড়েছে মুখের হাসি।    

শস্প গালিচা মলিন,ক্লিষ্ট,রুক্ষ দুর্বারাশি,

প্রত্যাশা কাঁদে নিরাশ পাথারে ভাসি।

অতলে আঁধার ধাবিতেছে অবেলায়,

স্বাধীন চলার পথটি কখন,হঠাৎ হারিয়ে যায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance