STORYMIRROR

Victoria Dey

Abstract Romance

4  

Victoria Dey

Abstract Romance

Broken Hearts

Broken Hearts

1 min
428

তোমার কণ্ঠ ভীষণ মায়াবী,

পারিনা দূরে সরে থাকতে!

তুমিও বুঝি গোপনে চাও,

আমায় নিয়ে ঘর বাঁধতে?


তবে কিসের এত রাগ প্রিয়,

কেনো করো অভিমান?

আমার হৃদয় জিতেছো তুমি,

সেথায় কেবল তোমারই বাসস্থান!


ভাবছো বুঝি আজ আমি,

অন্যের প্রেমে মগ্ন;

মিথ্যা বলতে শিখিনি প্রিয়,

এখনও হয়নি অন্যের মোহে সংলগ্ন।


ফিরে আসতে চাইলে আজ,

ফিরে তুমি এসো,

চিরকাল এই মনের দরজা খোলা,

একটু হলেও ভালোবেসো।


চিরকুটটা আজ হারিয়ে গেছে,

লুপ্ত হয়েছে প্রেমের ছোঁয়া,

আসলে এই জগতে সবটাই এখন,

ক্ষনিকের তৈরি মায়া।।


   


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Victoria Dey

Similar bengali poem from Abstract