STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

পথিক

পথিক

1 min
450

আমি পথভোলা এক পথিক

     চলছি জীবনের পথে 

কত এলো কত যে গেলো

      কেউ দিল হাত হাতে

কখনো হেঁটেছি পূর্ণিমা রাতে

      জোছনায় করে স্নান

কখনো হেঁটেছি অমাবস্যায়

    জ্যোতি যে হয়েছে ম্লান  

শুনেছি কখনো মধুর কথা

      আপন করেছে কেউ

কেউ বা দিয়েছে হৃদয়ে ব্যথা

       মনেতে উঠেছে ঢেউ

নয়নে কখনো ঝরেছে অশ্রু

        বুক ভরা অভিমানে

পথিক আমি চলছি তবু

        জীবনের জয়গানে

পথিক আমি চলছি পথে

        পথেরই নিত্য টানে

আবার কখনো ভরেছে জীবন

        হাসিরই কালতানে  ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract