STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

পরমায়ু বেশি কার

পরমায়ু বেশি কার

1 min
299


 পরমায়ু বেশি কার


মগজের আঁঠা সাঁটায় কাগজে,

অক্ষর মিছিলের পোস্টার,

মুখরিত বর্ণ বিবাদের স্লোগানে,

অবৈধ শব্দ চাষ,

ঝলমলে কবিতার মলে।

কবিতার ওজন মাপি নামের ভরে,

ইন্দ্রজালের পরিসরে।

মায়ার প্রভাব ছায়ার সাথে,

আহ্নিক গতিতে ছোট বড় হলে,

প্রশ্ন ওঠে,কবি না কবিতার

পরমায়ু বেশি কার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract