STORYMIRROR

SUBHAM MONDAL

Classics Fantasy Others

2  

SUBHAM MONDAL

Classics Fantasy Others

পরজীবি

পরজীবি

1 min
123

অন্ধকারকে সাড়ী রেখে রাত নেমে আসে 

অনিদ্রার আসরে আর্তনাদ উদযাপনে, 

থমকে যায় হতাশা।

 সপ্তর্ষীমন্ডলের বুকে জমা দীর্ঘশ্বাসে, 

দিকভ্রষ্ট হয় জোৎস্না রাত।

 থমথমে তাই আলাের উচ্ছ্বাস।


অলােকবর্ষে একলা পথে হেঁটে আসা সম্ভাবনা 

ফুরিয়ে যাওয়া দিনক্ষণ মেপে,

ফিরে যায় অন্য বসন্তে। 

পরে থাকা উচ্ছিষ্টে,

আমি বাসা বাঁধি পরজীবি হয়ে।

শুষে নিই রসকষ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics