STORYMIRROR

SUBHAM MONDAL

Romance Fantasy

3  

SUBHAM MONDAL

Romance Fantasy

এটাই আমাকে চালিয়ে নিয়ে যায়

এটাই আমাকে চালিয়ে নিয়ে যায়

1 min
266

যুবতি,আমাকে বাঁচিয়ে রাখে তোমার আভাস গুলো 

গায়ের গন্ধ আর সেই দৃপ্ত কণ্ঠস্বর

দুজনের শাণিত বিকেল আজ এলোমেলো

 দাসানুদাস নই আজ আমিতো পর

মুহূর্তের জেদি সময়গুলো 

অভিমন্যুর মতো চক্রব্যূহে বন্দি

কোনো মন্ত্রমুগ্ধ মোহে গুপ্ত তুমি আজ 

নির্লিপ্ত আজ অন্তরতম সন্ধি

গোধূলি লগ্নে ফিরতি পথে এক তৃষ্ণার্ত কাক

 ওষ্ঠ গদো গদো সোহাগে অভিমান চোখ দুটিতে

 ঠিক যেমন একবিংশ বয়সী নারী দাঁড়িয়ে থাকে

 প্রত্যাশা হীন ভাবে সন্ধিক্ষণের সময় টিতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance