STORYMIRROR

SUBHAM MONDAL

Tragedy Fantasy Thriller

3  

SUBHAM MONDAL

Tragedy Fantasy Thriller

অভিমানী মেঘ

অভিমানী মেঘ

1 min
857

আমার মনের অসময়ি মেঘটাকে খুঁজেছো কোনোদিন?

দেখেছো তার প্রতিটা দিন বৃষ্টি পাবার ব্যাকুলতা?

 দেখেছো কোনোদিন ওই মেঘটার গভীর কলঙ্ক গুলো , আর দোষ মুদ্রাহীন

বুঝেছো কোনোদিন ওর অন্তর্হিত ব্যথা , 

কোনোদিন শুনেছো ওর নীরবে , নিঃসঙ্গে , কাঁদা অভিমানী আর্তনাদ , ক্ষমাহীন 

কোনো এক গভীর রাতে যখন প্রবল বেগে

ধেয়ে আসে বিষাক্ত মেঘ গ্রাস করে তার ঘর 

পরে থাকে এক টুকরো মন অভিমানী মেঘে 

সব টা ছাড়কার হয় নিত্য -অনিত্য , প্রবল ঝড় 

এক সন্দেহে মানুষ ভাঙ্গে মনে জমে রোগ, বিভিষিকা,

বিষাক্ত পৃথিবীতে শুধু প্রেমের বিক্ষোভ 

চারিদিকে দুর্ভিক্ষ ভালোবাসার , কাঙাল প্রেমিক _প্রেমিকা ।

তবু কেউ দেখেনি কারো অভিমানে ভেজা চোখ, গুপ্ত রোগ 

কেউ বলেনি কখনো ভালোবেসেই তো ভুল ক্ষমা করা যায়,

কেউ বলেনি কখনো ভুলেও সংসার গড়া যায়।

কেউ বলেনি কখনো থেকে যেও প্রিয় ভুলে গিয়ে অভিমান ,

কেউ দেখেনি কখনো ভাঙ্গার পরে ও থেকে যাওয়ার চেষ্টা অবিরাম।

যা থেকে জন্ম নেয় এক পাথুরে বৃষ্টি 

যা হয়ে যায় শেষ ইতিহাস এক ফোঁটা বৃষ্টির সন্ধিক্ষণে,

প্রেমিক হয়ে যায় কবির দল শুষ্ক বৃষ্টির কোণে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy