STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Tragedy Classics Fantasy

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Tragedy Classics Fantasy

পরিতৃপ্তি

পরিতৃপ্তি

2 mins
363


একি পরিতৃপ্তি না অলীক সুখ

নাকি উত্তেজনার অভিমুখ

সেই ক্ষনিকের এক অভিসার

শত স্বপ্ন করছে ছারখার ।

সেই মোহ মায়ার এমন টান

তা ভোলায় সত্য ভোলায় জ্ঞান

এই মরীচিকার মহান বান

নষ্ট করছে কতই প্রাণ ।


আজ পথ ভোলা সব পথিক সবে

বিভোর তারি হাতছানিতে

চলছে জ্বলছে নামছে নিচে

অকুল সে এক অন্ধকারে ।

ক্ষনিকের সেই এক প্রলোভন

বদলে দিচ্ছে সবার জীবন

দৃষ্টিহীনের মতো তারা 

ভুলে যাচ্ছে কে প্রিয়জন ।

দূর হচ্ছে কাছের মানুষ

সম্পর্কে পড়ছে টান

তবুও তারা বিভোর হয়ে

করছে তারই বিষপান ।


কি পাচ্ছে সে পরিতৃপ্তি

কিসের এমন অলীক সুখ

কেমন সে উত্তেজনা

যা বদলে দিচ্ছে অভিমুখ ।

জীবনে এই চলার পথে

আসবে অনেক হাতছানি

সেই মোহ মায়ার মরীচিকা

করবে তোমার কান ভারি ।

তাই সঠিক পথটা খুঁজে তুমি

চলো সঠিক পথে

এই মরীচিকার হাতছানি

যেন পায়না তোমায় ছুঁতে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy