STORYMIRROR

Gopa Ghosh

Abstract Others

3  

Gopa Ghosh

Abstract Others

পরিবর্তন

পরিবর্তন

1 min
233

পরিবর্তন হয়েই যায়

কারো ইচ্ছায় কারো অনিচ্ছায়,

পৃথিবীতে কত কিছুই আপেক্ষিক

পরিবর্তন তাই বুঝিয়ে যায়।


তোমার কাছে যা পাপ

হয়তো আমার কাছে নয়,

তোমার কাছে পুণ্যের ব্যাখ্যা ভিন্ন

আমার কাছে আবার অন্য।


তবু পরিবর্তন আসবে যুগে যুগে

তর তর করে এগিয়ে যাবে জীবন

পুরনো পৃথিবী কে নতুন করে

দেখার নামই হয়ত পরিবর্তন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract