প্রেমের কবিতা
প্রেমের কবিতা
তুমি যে ময়ূরপালক আমার খাতায় রেখেছিলে ;
আজ খুলতেই দেখি তা' মেলেছে তার পাখনা ,
তুমি যে পাখিদু'টো মেরেছিলে এক ঢিলে ;
ধরেছি তাদের আমার বুকে : আহা ! থাক না !
কত সেবা কত যত্ন করে বাঁচিয়ে তুলেছি যাদের ;
তারা কেউ নয় আমার নিজের শুধু তুমি ছাড়া ,
কালের কন্ঠে ধ্বণিত হয় বজ্রগর্ভ নাদের ;
বৃষ্টিবিলাসী বাদল মেঘের পাইনি কোন সাড়া ।
একটি রুমাল দিয়েছি তোমায় সেদিন কোন রাতে ;
ভিজিয়েছ কি চোখের জলে আমার বিদায় বেলায়?
যা ছিল আমার সারাজীবনের সঞ্চয়ী প্রভাতে ;
উড়ায়ে দিয়েছ গগন পানে ঘুড়ি ওড়ানোর খেলায় ।
একবিংশ শতক এনেছে পৃথিবী হাতের মুঠোয়;
যখন খুশি আমার সাথে সাক্ষাতে নেই বাধা ,
বিরস বদনে ঠুকেছে মাথা নিজের হাত দু'টোয় ;
তবু সাক্ষাৎ পায়নি সহজে কৃষ্ণপ্রিয়া রাধা ।
বানু নই সেই কানুর মত ; দশমাংশও দামী ;
মানুষের মত আমারও রয়েছে জৈবিক প্রেম এক,
রূপে রসে গন্ধে স্পর্শে সে প্রেম গুমনামী ;
হৃদয় মধ্যে ভালোবাসা যেন কূপের ভেতর ভেক ।
আমার পৃথিবী তোমাকে নিয়ে; আমার জগত তুমি ;
হে মোর প্রেয়সী , চিরকাঙ্ক্ষিত আন্তরিক ভালোবাসা,
ধন্য করেছ জীবন আমার ; ধন্য হয়েছ তুমি ;
পরাণ জুড়ানো পার্থিব প্রেম স্বর্গেরও প্রত্যাশা ।

