STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

ফিরে চলা

ফিরে চলা

1 min
287

নিলে নাও প্রভু পঞ্চ ভূত দেহ 

আর কিছুর নাই গো প্রয়োজন

লীলা খেলা,সব তো ফুরালো

কিরে পাগল মন !

পুরানো বাসাকে আর কি ভরসা

খসে পড়ছে পলস্তরা

হাড় মাংস সব ঢিলে হয়ে গেছে

নিষ্প্রয়োজন দেহ সারা

গীতা ভাগবত সব গো 

পড়ে দেব 

আর কি করার আছে বলো

খালি খালি লাগে চৈত্র সন্ধ্যা,

ফিকে যে মলয় পবন,

কদম বৃক্ষ যে মূর্চ্ছা গিয়েছে

শোনা যায় না গো আর বাং দুনিয়াশীর স্বন 

কলস নিয়ে যমুনায় 

যায় না তো আর রাধা

ফিরে যাবে পাখী নিজের বাসায়

আঁধার দেবে না তো বাধা

উড়তে থাকা ঘুড়ির সূতো

যাবে যে কেটে এবার

জীবন বীণায় আমার প্রিয় গান

 শেষ বারের মতো আছে যে শোনাবার।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract